ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশজুড়ে নির্বাচনি প্রচারে এক অপরের বিরুদ্ধে বক্তব্য ও পালটা বক্তব্যের মধ্যে বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে একগুচ্ছ নালিশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এ নালিশ জানায় এনসিপি। পরে বিকালে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি।
আইমান রাহাত বলেন, হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে- প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি বলেন, ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।
বিএনপির একজন শীর্ষ নেতার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...
বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...
নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...
নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

মন্তব্য (০)