• শিক্ষা

এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. সাইফুদ্দিন শেখ। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...

image

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...

image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

  • company_logo