• রাজনীতি

ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় স্বাধীনতাবিরোধীরা: সালাহউদ্দিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়।

অথচ এ দেশের মানুষ সেটি চায়না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এ দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত-সহস্র মানুষ শহীদ হয়েছেন, রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।

তিনি বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা: বিভাগ গঠন ও কৃষক কার্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাং...

image

তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা কথা...

লালমনিরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

image

নওগাঁয় জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ ...

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে...

image

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ অর্ধশতা...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেল...

image

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহ...

কক্সবাজার প্রতিনিধি: বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ...

  • company_logo