• আন্তর্জাতিক

রাশিয়ার প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে প্রস্তুত : জেলেনস্কি

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার বলেছেন, তার আলোচকরা রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
‎
‎তিনি বলেন, আরও বৈঠকের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোনার জন্য অপেক্ষা করছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
‎
‎জেলেনস্কির সন্ধ্যার ভাষণে দেওয়া মন্তব্য থেকে মনে হচ্ছে যে রোববার আবুধাবিতে মার্কিন, রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে দ্বিতীয় দফার আলোচনা স্থগিত করা হতে পারে।
‎
‎ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের কর্মপদ্ধতি বা ফরম্যাটে আলোচনা ও কাজ করতে কিয়েভ প্রস্তুত।’
‎
‎তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহের বৈঠকের জন্য অপেক্ষা করছি এবং সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি।’ গতকাল শনিবার ফ্লোরিডায় মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন যে, রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিয়েভের সাথে তার  ‘ফলপ্রসূ  এবং গঠনমূলক’ আলোচনা হয়েছে, ঠিক তখনই জেলেনস্কি এ বক্তব্য দেন।
‎
‎যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে শুক্র ও শনিবার বার আবুধাবিতে ইউক্রেন এবং রাশিয়ার আলোচকরা  তাদের প্রথম সরাসরি আলোচনায় মিলিত হয়।
‎
‎তারা রোববার আবুধাবিতে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। তবে বৃহস্পতিবার জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে তারিখ ও স্থান পরিবর্তিত হতে পারে।
‎
‎মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ‘উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে কিয়েভ জানায়, যুদ্ধোত্তর সমঝোতায় ভূখণ্ড সংক্রান্ত মূল ইস্যুতে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।’

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo