• আন্তর্জাতিক

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। এটি যুদ্ধ বাধানোর জন্য আগে থেকেই তৈরি করা কোনো ষড়যন্ত্রও হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আরাগচি জানান, এ ঘটনায় প্রাণহানির জন্য তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটনে ইরানের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক এবং মনে হচ্ছে এটি যুদ্ধ বাধানোর জন্য আগে থেকেই তৈরি করা কোনো পরিকল্পনা। হামলার প্রকৃত কারণ খুঁজে বের করতে আমরা কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।’

এদিকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন আরাগচি। এ সময় তিনি হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কুয়েতে ইরানের ড্রোন হামলার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে তেহরানের কোনো সম্পৃক্ততা নেই।

হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার উৎস ও প্রকৃত কারণ শনাক্তে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে অংশ নিতেও ইরান প্রস্তুত।

মন্তব্য (০)





image

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগ...

image

তিন সপ্তাহ পর হঠাৎ বাড়ল তেলের দাম

২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালা...

image

ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটিকে রাশিয়া ও চীন গোয়েন্দা ত...

image

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

৪

নিজস্ব ডেস্ক : চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন তার প্রথম বিদেশি অতিথির জন্য বিশে...

image

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের প...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায়...

  • company_logo