• লিড নিউজ
  • রাজনীতি

ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে: জুবায়ের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ষড়যন্ত্রকারীরা জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

‎রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

‎জুবায়ের বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছে। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে।

‎জামায়াতের এ নেতা আরও বলেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

‎জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে অভিযোগ করে জুবায়ের বলেন, একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হবে।

‎এর আগে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

‎দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

মন্তব্য (০)





image

ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা: বিভাগ গঠন ও কৃষক কার্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাং...

image

তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা কথা...

লালমনিরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

image

নওগাঁয় জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ ...

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে...

image

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ অর্ধশতা...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেল...

image

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহ...

কক্সবাজার প্রতিনিধি: বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ...

  • company_logo