• খেলাধুলা

ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানকে ১১-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ।

তবে ম্যাচের চিত্র বদলে যায় ২৭ মিনিটের পর। কর্ণার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মামুনি চাকমা। বিরতিতে যাওয়ার আগে আরও ৩ গোল হজম করে ভুটান।


৪২তম মিনিটে ডান থেকে দুর্দান্ত আক্রমণ শাণায় বাংলাদেশ। ক্রস বল বক্সে দলকে দ্বিতীয় গোল এনে দেন তৃষ্ণা রাণী। ১ মিনিট পর ব্যবধান ৩-০ করে মুনকি আক্তার। এরপর অতিরিক্ত সময়ে শেষ দিকে পূজা দাশের দুর্দান্ত ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল তুল নেন মুনকি। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ংকর রূপ ধারণ করে বাংলাদেশ। ৫৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী। ৫৯ মিনিটে আবারও বক্সের বাইরে থেকে নিজের পায়ে জাদু দেখান তিনি।

৭৩ মিনিটে ব্যবধান ৭-০ করেন অপি আক্তার। ৮০তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি আক্তার। ৫ মিনিট পর আবারও গোল পায় অপি। এতে ব্যবধান দাঁড়ায় ৯-০ তে।

তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরও ৩ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। পরের গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর শেষ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ভুটান। এতে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo