• লিড নিউজ
  • জাতীয়

ভয়াবহ দূষণের কবলে ঢাকাসহ বিশ্বের ৪ শহর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরে দূষণের মাত্রা বেড়েই চলছে। প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায়ও বায়ুদূষণ বাড়ে। আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা চারটির দূষণের মাত্রা ভয়াবহ।

‎শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। গত শুক্রবার শহরটির স্কোর ছিল ১৮৬। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। বায়ুমানের আজকের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

‎তালিকার শীর্ষে থাকা মিশরের কায়োরর স্কোর ২৮৯। এই শহরের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’। আর পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। এই শহরের স্কোর ২৩৫। লাহোরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

‎এদিকে, তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২২। ‘খুব অস্বাস্থ্যকর’ এই শহরের বাতাস। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।

‎এছাড়া ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের বেইজিং, ১৫৬ স্কোর নিয়ে নবম অবস্থানে ইরাকের বাগদাদ, একই স্কোর নিয়ে দশম অবস্থানে ইসরাইলের তেল আবিব।

‎একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

‎জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না: তথ...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে...

image

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহ্দী আমিন

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবা...

image

‎ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...

image

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকা...

নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...

image

হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...

  • company_logo