• লিড নিউজ
  • রাজনীতি

আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এখন তো কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় আসলে একটি কার্ডের মধ্যে আমরা সব সুযোগ সুবিধা নিয়ে আসব।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। পুরনো দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসেনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ১১ দলও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি।

এ এনসিপি নেতা আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo