• রাজনীতি

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি- বগুড়ায় তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে ততবার উন্নয়ন করেছে। আগামী ১২ তারিখে নির্বাচন, সারাদেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাটি। আপনারা প্রমাণ করে দেখাবেন বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। আমি আপনাদেরই সন্তান বহু বছর পরে মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রাকালে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে বিএনপির চেয়ারম্যানের আগমনের সংবাদে জুম্মার নামাজের আগে থেকেই স্থানীয় হাজার হাজার নেতাকর্মী আর উৎসুক জনতার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায়। বন্দর এলাকাসহ মহাসড়কের দু'ধারে নারী-পুরুষ অপেক্ষা করতে যায়। তারেক রহমানও তার গাড়ি বহর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সাথে নিয়ে এর আগে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় দাঁড়িয়ে হযরত শাহ্ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও তারেক রহমান শিবগঞ্জ এলাকার মহাস্থানগড় থেকে বগুড়ার সীমান্তপথ রহবল পর্যন্ত যাবার পথে মীর শাহে আলমের সমর্থক ও জনসাধারণ তাকে শুভেচ্ছা জানান।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo