• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম কমিশন ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি উপস্থাপন করা হতে পারে।
‎
‎সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য প্রবাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন।
‎
‎বৈঠকে তাড়াহুড়া করে এই আইন না করার কথা বলেন কেউ কেউ। এতে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসিসহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়নি। যারা আসেনি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
‎
‎সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

১

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

২

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৩

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ...

৪

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

  • company_logo