• লিড নিউজ
  • জাতীয়

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ফার্নিচার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে লাগা আগুন ৬টার পরে নিয়ন্ত্রণে আনা হয়।

এসময় পাঁচটি ইউনিট কাজ করেছিল বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত। ওই স্থানে একটি খাবার হোটেল ছিল। এর আগেও একই স্থান থেকে আগুন লেগে পুরো

সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, আগুন নেভাতে কাজ করছে উত্তরা ফায়ার স্টেশন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে টঙ্গী ফায়ার স্টেশনের আরো দুটি ইউনিট ছুটে এসেছে।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আগুন নেভানোর পর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগায় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, কোন প্রকার অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছাড়াই উত্তরা ১১ নম্বর সেক্টর আবাসিক এলাকায় রাজউকের জমিতে অবৈধভাবে ফার্নিচার মার্কেটটি গড়ে তোলা হয়েছে। এর আগেও একই স্থানে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে মার্কেটটির একাধিক দোকানপাট ও খাবার হোটেল।

মন্তব্য (০)





image

‎আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার ...

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্য...

image

‎জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পন...

২

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...

image

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায়...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

image

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

৪

নিউজ ডেস্কঃ দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত...

image

‎বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

৫

নিউজ ডেস্কঃ অবশেষে চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ প্...

  • company_logo