• লিড নিউজ
  • জাতীয়

‎৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব।
‎
‎বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
‎
‎পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
‎
‎এতে আরও জানানো হয়- পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
‎
‎এর আগে গত বছর ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়।

মন্তব্য (০)





image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

১

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

২

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৩

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ...

৪

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

  • company_logo