• লিড নিউজ
  • রাজনীতি

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে এটি ছিল তাঁর তৃতীয় সমাবেশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বেলা ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।

মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান।

তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা একে একে বক্তব্য রাখেন। তাদের মধ্যে বক্তব্য দেন, ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লৎফুরজ্জামান বাবর।

বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। এ সময় সমাবেশে উচ্চারিত হয় স্লোগান, ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে।’

লৎফুজ্জামান বাবর বলেন, “আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আগামী দিনে তাকেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ ছিলেন মধ্যবয়সী। তারা আবেগভরে স্মৃতিচারণ করে বলেন, এই ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠেই একসময় তারা সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।

দীর্ঘ সময় পর তারেক রহমানের এই উপস্থিতিকে ঘিরে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা: বিভাগ গঠন ও কৃষক কার্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাং...

image

তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা কথা...

লালমনিরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

image

নওগাঁয় জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ ...

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে...

image

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ অর্ধশতা...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেল...

image

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহ...

কক্সবাজার প্রতিনিধি: বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ...

  • company_logo