• লিড নিউজ
  • জাতীয়

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে বাতিল হবে ভোটারের ভোট: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন, তবে তার ভোট বাতিল হয়ে যাবে বলে জানিয়ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কোনো ছাড় দেবে না।
‎
‎আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক সবাই ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে, সেটি খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে।’
‎
‎পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো বিষয়ে ছাড় দেবো না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।’
‎
‎এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

১

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

২

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৩

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ...

৪

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

  • company_logo