• লিড নিউজ
  • জাতীয়

স্নাতকদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের কেবল সুদৃঢ় একাডেমিক জ্ঞান দিয়েই নয়, বরং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, নৈতিক মূল্যবোধ ও অভিযোজন ক্ষমতাসম্পন্ন বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
‎
‎সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)’-এর ৯ম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‎
‎পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিক্ষা কেবল গুটি কয়েক মানুষের বিশেষ অধিকার নয়, এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার।’
‎
‎বিশ্ববিদ্যালয়টির ‘জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচি’-এর প্রশংসা করে তৌহিদ হোসেন বলেন, ‘এই উদ্যোগ প্রমাণ করে যে উচ্চশিক্ষা সকলের জন্য। আইইউবিএটি অত্যন্ত স্বচ্ছ উদ্দেশ্য এবং কৌশলগত দূরদর্শিতার সাথে বৈশ্বিক বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে।’
‎
‎তিনি কিউএস ও টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ের মতো আন্তর্জাতিক স্বীকৃতিগুলোকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও উদ্ভাবনের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
‎
‎অনুষ্ঠানে সমাবর্তন বক্তা কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
‎
‎সমাবর্তনে কৃষি, ইঞ্জিনিয়ারিং, বিবিএ ও নার্সিংসহ বিভিন্ন অনুষদের প্রায় এক হাজার শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
‎
‎কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতুকে ‘মিয়ান স্বর্ণপদক’ প্রদান করা হয়। এদের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী শাহরিন খন্দকার মর্যাদাপূর্ণ ‘আলিমউল্যা মিয়ান পুরস্কার’ লাভ করেন।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটি-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
‎
‎সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

২

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

image

‎আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার ...

৩

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্য...

image

‎জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পন...

৪

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...

image

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায়...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

  • company_logo