ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল রিটার্নিং অফিসারদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সকল জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত পত্রে আরো উল্লেখ করা হয় যে, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে। নির্বাচন কমিশন নির্দেশনার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সিদ্ধান্ত প্রদান করেছে।
উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্য...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

মন্তব্য (০)