• খেলাধুলা

‘বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

এমন সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিস)। 

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং বলেছেন, বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করায় টাইগারদের জন্য বিশাল ক্ষতি।

সম্প্রতি পিটিআইয়ের সঙ্গে আলাপকালে ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘শেষ পর্যন্ত ক্ষতিটা হয়েছে বাংলাদেশের ক্রিকেট এবং তাদের খেলোয়াড়দের। বিশ্বকাপ খেলার সুযোগ হারানো তাদের জন্য বিশাল ক্ষতি।’

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।

এ ব্যাপারে ধারাভাষ্যকার হরভজন সিং বলেছেন, ‘পাকিস্তান ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। তারাতো এমনিতেই শ্রীলংকায় খেলছে, এটা তাদের বিষয় ছিল না। যেখানে দরকার নেই, সেখানে হস্তক্ষেপ কেন?’

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo