• লিড নিউজ
  • শিক্ষা

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীর বিবরণ একটি অনলাইন ফর্মে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের সাক্ষর করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন ক্যাডার শিক্ষক ও কর্মচারীর তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করতে হবে।

এতে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তা অসদাচরণ বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট গুগল ফর্মের লিংক পেতে এখানে ক্লিক করুন। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo