• জাতীয়

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
‎
‎রোববার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি  অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন।
‎
‎সভায় নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরে একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন। 
‎
‎অ্যাসোসিয়েশনের ইতিহাসে নতুন কমিটিতে নারী হিসেবে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা ও কোষাধ্যক্ষ হয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।
‎
‎এছাড়া নতুন এ কমিটিতে সহসভাপতি হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার ও ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
‎
‎উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।
‎
‎যুগ্ম মহাসচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।
‎
‎৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নাম অতি দ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

২

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

image

‎আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার ...

৩

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্য...

image

‎জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পন...

৪

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...

image

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায়...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

  • company_logo