• জাতীয়

বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ এবং তার সহধর্মিণী জাইনা শাহ চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। ‘লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ’-এর আমন্ত্রণে গত ২২ জানুয়ারি বিকালে তিনি ঢাকায় আসেন। নির্ধারিত সফর শেষে আগামীকাল রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি ঢাকা ও চট্টগ্রামে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন স্থায়ী ও চলমান সেবামূলক প্রকল্প পরিদর্শন করেন এবং লায়ন্স নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ড. মনোজ শাহ বলেন, বাংলাদেশে লায়ন্সের সেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও সুসংগঠিত। এখানকার লায়ন্স সদস্যদের নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক চেতনায় আমি গভীরভাবে অনুপ্রাণিত। ভবিষ্যতে বাংলাদেশে লায়ন্স ইন্টারন্যাশনালের সহযোগিতা ও সমর্থন আরও জোরদার করা হবে।

তিনি বলেন, গত দুই দিনে চট্টগ্রাম ও ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশের লায়ন্স সদস্যরা সমাজের গরিব–দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে লায়ন্সের শিশু ক্যানসার প্রতিরোধ প্রকল্প ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার। বাংলাদেশের লায়ন্সদের এই কর্মকাণ্ড আমার মন ছুঁয়ে গেছে। সারাদেশে লায়ন্সের অনেকগুলো ক্লাব নিরন্ন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছে। সারাবছরই এসব ক্লাবের সদস্যরা সমাজের ভাগ্য বিড়ম্বিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে সফরকালে আমার দেখা অন্যতম সেরা প্রকল্প হলো– বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন। এই প্রকল্পটি অনেক বিশাল। প্রতিদিনই অসংখ্য মানুষ এই ফাউন্ডেশনের আওতায় সেবা পেয়ে থাকেন।

মনোজ শাহ জানান, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তম মানবসেবামূলক ফাউন্ডেশন। এ বছর আমরা সারাবিশ্বে ১০০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা অনুমোদন করেছি। সারাবিশ্বে ১৬০ প্রকল্প অনুমোদন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডাইরেক্টর নাজমুল হক এবং মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন মো. আশরাফ হোসেন খান হীরা।

অনুষ্ঠানে নাজমুল ইসলাম বলেন, ড. মনোজ শাহের এই সফর বাংলাদেশের লায়ন্স আন্দোলনের জন্য একটি মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালীভাবে উপস্থাপনের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বাংলাদেশে লায়ন্সের ৩০০টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে।

আশরাফ হোসেন খান হীরা বলেন, এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সফরের মাধ্যমে বাংলাদেশের লায়ন্স কার্যক্রম নতুন গতি ও দিকনির্দেশনা লাভ করবে।

 

মন্তব্য (০)





image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

২

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৩

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

৫

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

  • company_logo