• রাজনীতি

‎আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে রংপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

‎এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘আবু সাঈদ এবং তাদের সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদের ঋণী করে গিয়েছেন, আমাদের ওপর আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো জীবন দিয়ে সে আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাবো ইনশা আল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে সব ধর্ম, বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। আমরা সে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশা আল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই।’

‎ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
‎গণঅভ্যুত্থানের শহিদদের বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারকাজ চলছে, আমরা চাই অতিদ্রুত সে বিচারের কাজ সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এ ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট।’ আজ গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন জামায়াত আমির।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo