ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ই-জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান আইন উপদেষ্টা। যদিও নারায়ণগঞ্জ জেলায় আগেই শুরু হয় এই কার্যক্রম।
আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ই-জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই ২০-২২ দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার ই-জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া, পরবর্তী সরকার কোনো কার্যক্রমই বন্ধ করবে না।
ই-জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই-জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে। সেই সঙ্গে কমবে দুর্নীতিও।
এছাড়া জমিজমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমিজমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে।
নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...
নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

মন্তব্য (০)