• লিড নিউজ
  • জাতীয়

টবি ক্যাডম্যান চাইলেও তার মেয়াদ নবায়ন করেনি সরকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীনী টবি ক্যাডম্যান তার মেয়াদ বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়াদ নবায়ন করেনি সরকার। 

সোমবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তাজুল ইসলাম। 

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর বিশেষ পরামর্শক পদে টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তার মেয়াদ শেষ হয়।

তিনি বলেন, টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা করেছিল। টবি নিজেও সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন, তিনি এক্সটেনশন (মেয়াদ বৃদ্ধি) চান। কিন্তু ফাইনালি আইন মন্ত্রণালয় চিন্তা করে বলে দিল যে যেহেতু তাদের মেয়াদ মাত্র কয়েক দিন আছে, এ মুহূর্তে আর নতুন করে কোনো অ্যাগ্রিমেন্টে (চুক্তি) যাবে না।

টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি। তবে সে সময় তাকে আটকে দেওয়া হয়েছিল।

গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন তিনি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

মন্তব্য (০)





image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

২

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৩

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

৫

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

  • company_logo