• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎বলেন, গেল সরকারের সময় বৈদেশিক মুদ্রাবাজারে টালমাটাল পরিস্থিতি ছিলো। এখন সে অবস্থা থেকে উত্তরণ হয়েছে। স্থিতিশীল অবস্থায় আছে ডলার বাজার পরিস্থিতি। রেমিটেন্স প্রবাহ বেশ ভালো অবস্থায় এসেছে।
‎
‎ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল নিয়ে কোনো কাজ হয় নি। আমরা পে-কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। তাছাড়া দেশের অর্থনীতি চাঙা করতে নেয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
‎
‎পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে-স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।
‎
‎গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ আরও গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।

মন্তব্য (০)





image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

২

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৩

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

৫

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

  • company_logo