• জাতীয়

‎আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে হত্যা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ হবে।
‎
‎সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা আদালতে তোলা হয় চিন্ময়সহ গ্রেফতার ২৩ আসামিকে।
‎
‎আসামিদের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
‎
‎গত বছরের ৫মে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। মামলার ৪০ আসামির মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের আদালতে নাকচ করে তাকে কারাগারে পাঠানোর পর উদ্ভূত বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

২

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৩

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

image

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প...

৫

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগকে কে...

  • company_logo