• লিড নিউজ
  • জাতীয়

বিএনপি ‎ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ হবে: তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলে এমনটা জানান তারেক রহমান।
‎
‎এ সময় তিনি পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছে। যা ১৯৭১ সালে শহীদ কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করে থাকে।
‎
‎তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থান কোনও ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিলো অধিকারহারা গণমানুষের গণআন্দোলন। ৭১ স্বাধীনতার, ২৪ ছিলো স্বাধীনতা রক্ষার। আমিও জানি স্বজন হারানো বেদনা কতটুকু, কোনকিছু দিয়ে তা মুছে দেয়া যায় না। দুইভাবে তাদের ক্ষতিপূরণ দেয়া যায়। একটি হলো-  রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ চিকিৎসার খরচ। দ্বিতীয়ত, যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় এলে তা পূরণ করবে।
‎
‎বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। ত্যাগ শিকার করেছিলেন। ঠিক একইভাবে ২৪ এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সালে আর তা রক্ষা হয়েছে ২৪ এর জুলাইয়ে।
‎
‎জানান, গত দেড় দশকে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও অপহরণের শিকার হয়েছে। এমন অনেক পরিবারের সঙ্গে কথা হয়েছে। অসংখ্য, অগণিত পরিবার সব হারিয়ে দিশেহারা হয়ে গেছে। শুধু জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ'র বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারের মতো মানুষ। আহতদের মধ্যে ৫০০ জনের কেউ এক চোখ হারিয়েছেন আবার কারও দুচোখও নষ্ট হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে যেভাবে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে এটিকে একবাক্যে আমরা গণহত্যা বলতে পারি, যোগ করেন তিনি।
‎
‎তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে এভাবে আমাদের শোক সমাবেশ আর শোকগাঁথা চলতেই থাকবে। তাই গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...

image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

  • company_logo