• খেলাধুলা

ভারতের ভিসা পাচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ ক্রিকেটার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনও ভারতীয় ভিসা পাননি ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার, রেহান আহমেদ ও আদিল রশিদ। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ভিসা জটিলতার কারণে আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে (যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়া নতুন ঘটনা নয়। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ স্পিনার শোয়েব বশিরও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সফরে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। ফলে তিনি হায়দরাবাদের প্রথম টেস্ট খেলতে পারেননি। এর আগে ইংল্যান্ডের সাদা বলের পেসার সাকিব মাহমুদও ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে সমস্যায় পড়েছিলেন।

জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনও আপত্তি নেই। ইসিবি আশা করছে, সময়মতো তারা বিশ্বকাপ দলে যোগ দিতে পারবেন।

ইংল্যান্ড ২২ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে। এরপর তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ নেপাল।

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo