• লিড নিউজ
  • রাজনীতি

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নতুন এ প্ল্যাটফর্মটির যাত্রার ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এনপিএ পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করবে। এ প্ল্যাটফর্মের মূলমন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে-  গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।

এ সময় প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল হবে।

তিনি ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন। বাকি নামগুলো পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

১০১ জন সদস্যের মধ্যে রয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজি প্রমুখ।

ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত।

নাজিফা জান্নাত বলেন, পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএ কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

 

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo