• লিড নিউজ
  • জাতীয়

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে বাধা নেই

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অনুযায়ী নির্ধারিত সীমানা অনুসারেই আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
‎
‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে সেগুলো পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
‎
‎আদালতের এ আদেশের ফলে সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।
‎
‎এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাবনা-১ ও ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আবেদনে তিনি উভয় আসনে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশনা চান।
‎
‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় সীমানা সংক্রান্ত আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এর আগে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে বলে ইসি জানিয়েছিল।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...

image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

  • company_logo