• রাজনীতি

‎বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
‎
‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের।
‎
‎সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷
‎
‎বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
‎
‎এরআগে গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
‎
‎বিএনপি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এ ক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo