• লিড নিউজ
  • জাতীয়

পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
‎
‎সচিবালয়ে তার দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎আইএলও প্রতিনিধি দল জানায়, কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামে নারী উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করতে আগ্রহী তারা। বিশেষ করে পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
‎
‎উপদেষ্টা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং সব উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মান ও শ্রম আইন অনুসরণ করেই বাস্তবায়িত হচ্ছে। তিনি দক্ষ মানবসম্পদ গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
‎
‎বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...

image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

  • company_logo