• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি, নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে, এমনটা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর কেউ যেন নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা না করে, সেই হুঁশিয়ারি দিলেন তিনি।
‎
‎বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্রগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
‎
‎এতে জানানো হয়, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।
‎
‎এর আগে, সমাপনী কুচকাওয়াজের প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...

image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

  • company_logo