• রাজনীতি

আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন ও জামায়াত প্রার্থী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীর বাবা সিরাজ আহমদের (৮৪) জানাজায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী  সালাহউদ্দিন আহমেদ, জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সোমবার দুপুর ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে জানাজায় উপস্থিত হন তিনি। 

এছাড়া সাবেক সংসদ সদস্য এইচএম সালাহউদ্দিন মাহমুদ, সাবেক মেয়র আলমগীর চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। 

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌরসভা সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, কক্সবাজার জেলা জামায়াতের হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাম্মেল হক, পৌরসভার আমির আরিফুল কবির, সেক্রেটারি কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ। 

রোববার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo