• শিক্ষা

জাপানি এনইএফ বৃত্তিতে নির্বাচিত বাকৃবির ১২ মেধাবী শিক্ষার্থী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ মেয়াদের বৃত্তির নগদ অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনইএফ কমিটির চেয়ারম্যান ও বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোতে প্রকৃতি সংরক্ষণে অবদান রাখার লক্ষ্যে ১৯৮৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সংস্থাটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে থাকে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo