ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় টেকনাফ উপজেলা থেকে মোটরসাইকেলটি জব্দসহ মোহাম্মদ ফয়সাল (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে।
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালায়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে টেকনাফ থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)