• লিড নিউজ
  • জাতীয়

এবার বিজ্ঞপ্তি দিয়ে ইসি জানালো ‘পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শুক্রবার, ০৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত ইসি নেয়নি। এ-সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর। এমন সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

‎এর আগে, এখন টিভিসহ কয়েকটি গণমাধ্যম নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের বরাতে খবর প্রকাশ করে যে, সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে।

‎পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি
‎উদ্ধৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত।’

‎এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানায়, এ দুটি আসনে নির্বাচন স্থগিত হচ্ছে না।

‎উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ওই সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করে দেন।

‎এদিকে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। শুক্রবার সকাল থেকেই নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে ও বিপক্ষে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

image

‎বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার:...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সা...

image

‎বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ...

image

‎বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্ল...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...

  • company_logo