• লিড নিউজ
  • জাতীয়

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনার এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
‎
‎আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। কোন পর্যন্ত? আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত।’
‎
‎হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।
‎
‎এদিকে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ (শুক্রবার, ৯ জানুয়ারি)। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আপিল কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo