• রাজনীতি

‎হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
‎
‎ঋণখেলাপির তালিকা থেকে তাকে বাদ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে ঋণখেলাপি হিসেবেই থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
‎
‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন (৩ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়।
‎
‎যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছেন।
‎
‎এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo