• লিড নিউজ
  • জাতীয়

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই যোদ্ধারা জীবন-বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।’

আইন উপদেষ্টা আরও লিখেছেন, ‘এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।’

মন্তব্য (০)





image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

image

‎বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার:...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সা...

image

‎বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ...

image

‎বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্ল...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...

  • company_logo