• লিড নিউজ
  • জাতীয়

হাসিনা টিউলিপ আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন। 

এদিকে আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবী করে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনাসহ ১৭ জন পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর (প্রকৌশল) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তী সময়ে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মন্তব্য (০)





image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

image

‎বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার:...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সা...

image

‎বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ...

image

‎বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্ল...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...

  • company_logo