• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান: নৌপরিবহন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

‎বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

‎ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়। অতীতের মতো শাসনব্যবস্থা আর চায় না। কিন্তু, রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কী না, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য তার। আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপরে। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা।

‎প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরবে।

‎সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার বলেও মন্তব্য করেন সুজনের প্রধান নির্বাহী।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়...

image

পাহাড়ি অঞ্চলে শতভাগ বিদ্যুতায়নে তৃতীয় ধাপে সৌরবিদ্যুৎ প্র...

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার দুর্গম পার...

image

‎শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ ‘পর্যালোচনা’ ...

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধান...

image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

  • company_logo