• লিড নিউজ
  • রাজনীতি

‎উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময়ে উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি।
‎
‎তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন।
‎
‎সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo