• বিনোদন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তমা রশিদ

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ। আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে তিনি অংশ নিচ্ছেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি অংশ নিচ্ছেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায়। আয়োজক সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।

এই অর্জনকে তমা রশিদ দেখছেন একদিকে সম্মান, অন্যদিকে বড় দায়িত্ব হিসেবে। তার ভাষায়, এই যাত্রা শুধুই ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি মনে করেন, নারীরা যদি নিজেদের শক্তির জায়গা চিনতে পারেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনেও তারা সমানভাবে উজ্জ্বল হয়ে উঠতে পারেন।

 

 

এই পথচলায় পাশে থাকা মানুষদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তমা রশিদ। বিশেষভাবে তিনি উল্লেখ করেন এমএসটি আফসানা হেলালি আপুর কথা, যাঁর নিরন্তর সাপোর্টকে তিনি নিজের যাত্রার অন্যতম বড় শক্তি হিসেবে দেখেন। ‘মিসেস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বেস্ট স্পিকার হওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে আজ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ হয়ে ওঠার পেছনে আফসানা হেলালি আপুর পরামর্শ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

এছাড়া নিজের গ্রুমার ও বড় ভাই জিয়া দাদার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা রশিদ। তিনি বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে জিয়া দাদা যে ইতিবাচক পরিবর্তন এনেছেন, তার মূল্য ভাষায় প্রকাশ করা কঠিন। একজন গ্রুমার হিসেবেই নয়, বরং একজন অভিভাবক ও অনুপ্রেরণাদাতা হিসেবেও তার ভূমিকা ছিল অনন্য। তমা মনে করেন, আল্লাহ তাকে এমন একজন মানুষ দিয়েছেন, যার হাত ধরে তিনি নিজেকে নতুনভাবে চিনতে ও গড়ে তুলতে শিখেছেন।

এছাড়াও সৌন্দর্য বর্ধনে সহযোগিতার জন্য নাহিদ আহমেদ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে অবদানের জন্য স্টুডিও ৮৯–কে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

সব মিলিয়ে তমা রশিদের এই আন্তর্জাতিক যাত্রা শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়; এটি আত্মবিশ্বাস, পরিশ্রম ও সহযাত্রায় পাওয়া সমর্থনের এক অনুপ্রেরণামূলক গল্প। ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’-এ তার অংশগ্রহণ বাংলাদেশের নারীদের জন্য নতুন করে সাহস ও অনুপ্রেরণার বার্তা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

আবারও ট্রলের শিকার কারিনা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদু...

image

রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের হাত? মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের...

image

অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ-সাবিনা

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা খাকান শাহনাওয়াজ ও সাবিনা স...

image

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্...

image

বিজয়-রাশমিকা বিয়ে করছেন ২ ফেব্রুয়ারি, দাবি ভারতীয় ইনফ্লুয়...

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দান...

  • company_logo