• বিনোদন

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর ৬৮তম আসর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি মার্কিন সংগীতজ্ঞদের মিলনমেলায় পরিণত হওয়ার পাশাপাশি মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়। অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশ, জাস্টিন ভার্ননের মতো জনপ্রিয় শিল্পীরা অভিবাসীদের ওপর সরকারের চালানো দমন-পীড়নের প্রতিবাদ জানান। 

যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)-এর সাম্প্রতিক তল্লাশি বা ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে অনুষ্ঠানে অনেক শিল্পীর পোশাকেই ‘ICE OUT’ লেখা ব্যাজ দেখা যায়। প্রসঙ্গত, এই অভিযানের ফলে বেশ কজন মার্কিন নাগরিকের মৃত্যু এবং পাঁচ বছর বয়সি শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবার গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। 

‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য গ্র্যামি জেতা বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ মঞ্চে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চুরি করা জমিতে কেউ অবৈধ হতে পারে না।’ 

বর্ষসেরা অ্যালবামের পুরস্কারজয়ী পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা অসভ্য নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই; আমরা মানুষ এবং আমরাও আমেরিকান। আমাদের প্রতি এই আচরণ বন্ধ হোক।’ 

এদিকে, ‘Bon Iver’ ব্যান্ডের জাস্টিন ভার্নন রাস্তায় ফেডারেল এজেন্টদের গতিবিধি নথিভুক্ত করা স্বেচ্ছাসেবীদের সম্মানে গলায় একটি বাঁশি ঝুলিয়ে অনুষ্ঠানে অংশ নেন। 

শিল্পীদের এভাবে প্রতিবাদ জানানো নিয়ে লাতিন অ্যাডভোকেসি গ্রুপ ‘মারেমোটো’-র নির্বাহী পরিচালক জেস মোরালেস রকেটো জানান- এই প্রতিবাদ কেবল লাল গালিচার ফ্যাশন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo