• খেলাধুলা

‘মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া দুঃখজনক’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো সামর্থ্যের একজন ক্রিকেটার, যে তার অনেক কিছু দেখাতে পারত সেটা করতে পারছে না আইপিএলে।’

সোমবার সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চিঠি দিয়েছে, আমরা এটার অংশ নই। কেকেআরকে তারা বলেছে মোস্তাফিজকে দলে না রাখতে। আমাদের বোর্ডকে কিছু জানায়নি। আমরা অত্যন্ত দুঃখিত যে, রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো সামর্থ্যের একজন ক্রিকেটার, যে তার অনেক কিছু দেখাতে পারত সেটা করতে পারছে না আইপিএলে।’

গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ দশমিক ২০ কোটি রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুরপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

 

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo