• খেলাধুলা

সাকিবকে ছাড়িয়ে নাসুমের নতুন রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৬২ রানে অলআউট নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের তারকা স্পিনার নাসুম আহমেদ মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন।

সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন এই বাঁ-হাতি স্পিনার। 

পিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।

এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo