• খেলাধুলা

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা শফিউল নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললেও এখন সেই পথচলা শেষ করে সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ৪ জানুয়ারি রোববার রাতে ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
‎
‎শফিউল তার পোস্টে বলেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।
‎
‎তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।
‎
‎শফিউল জানিয়েছেন, যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কারো মন ক্ষুণ্ন হয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চেয়েছেন। নতুন জীবনে প্রবেশ করছেন এবং সবাইকে তার ও তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব। ধন্যবাদ সবাইকে।
‎
‎শফিউলের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ। ৩৬ বছর বয়সী এই পেসার মোট ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং ১০৭ উইকেট শিকার করেছেন।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo