• রাজনীতি

হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো আজাদী পদযাত্রা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদী পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে আজ কর্মসূচির শুরুতে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়েছে।
‎
‎সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় হাদির কবর জিয়ারত করা হয়।
‎
‎এ সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, রোববার (৪ জানুয়ারি) এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
‎
‎পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হল পাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুর যেয়ে শেষ হবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo