• খেলাধুলা

যে কারণে বিশ্বকাপের দলে নেই জাকের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে দলে জায়গা হয়নি জাকের আলী অনিক। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলে রেখে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ দিন ফর্মে না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ৭ জন ব্যাটসম্যানকে রেখেছে ম্যানেজমেন্ট। রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, অধিনায়ক লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহান। 

জাকেরের দলে না থাকার ব্যাপারে এক নির্বাচক বলেছেন, ‘মানসিকভাবে জাকের যেন সবকিছু আবার গুছিয়ে উঠতে পারে সে জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই সে ফর্মে নেই। আর গত কয়েক মাসে ওর আউট হওয়ার ধরন বেশির ভাগ সময়ই এক রকম ছিল।’

দলে পাঁচ পেসার রাখায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাখ্যায় সেই নির্বাচক বলেছেন, ‘বোলিং তো আছেই, সাইফউদ্দিন শেষ দিকে ব্যাট হাতে যে ভূমিকা রাখে, সেটাকেও আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি।’

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল।

বিশ্বকাপের মূল সূচিতে ভারতে ৪ ম্যাচ থাকলেও বিসিবি সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় ভারতে দল পাঠানো হবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo